ঘুম থেকে উঠতে যেমন তাগিদ লাগে
তেমনি আমাদের শব্দরা ধরাধরি খেলে এখানে-

আমরাও প্রতিদিনের খোরাকের সঙ্গে নিজেদের মাছরাঙা করে তুলি ;

যা কিছুই দুদ্দার করে অদরকারি -তারা সবাই প্রত্যেকবার আমাদের রঙ পাকা করে যায়।

মোদ্দা কথা হল যেসব শব্দেরা অন্ন সংস্থানে ব্যস্ত থাকে , আমরা তাদের ঘর গেরস্ত সামলাই

এখনও কোন দমকা আসেনি , যাতে আমাদের - ফানুস ...ফানুস...


শোন বেবাক , পাতাবাহার ছাড়া বাকি সব আমরা পাল্টে চলেছি ,
আর পাল্টেই চলেছি...
খেয়ালই নেই কখন পেরিয়ে এসেছি নির্ধারিত
আমাদের ,

চলো, আবার নোঙর ফেলার ধুম

মাল খালাস...

আর, উজান দিকে --

সামাল ... সামাল...